নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
বন্দর উপজেলা পরিষদে আয়োজিত মতবিনিময়কালে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা নিতে আসা মানুষের জন্য অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন করেন জেলা প্রশাসক। একই সময়ে অসহায় মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
এরপর জেলা প্রশাসক বন্দর থানা পরিদর্শন করেন। সেখানে থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসাধারণকে দেওয়া সেবার বিষয়ে খোঁজখবর নেন।
বন্দর থানার পর জেলা প্রশাসক কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন পরিদর্শন ও উদ্বোধন করেন। পাশাপাশি মদনপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন তিনি। উভয় ভূমি অফিস প্রাঙ্গণেই বৃক্ষরোপণ করা হয়।
এ সময় বন্দর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, জনসেবা এবং স্থানীয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন