বি পি নিউজ ২৪

বন্দরে সেবা প্রার্থীদের জন্য ‘অন্তরে বন্দর’ উদ্বোধন করলেন ডিসি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে সেবা প্রার্থীদের জন্য ‘অন্তরে বন্দর’ উদ্বোধন করলেন ডিসি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি কার্যক্রম ও নাগরিক সেবার পরিস্থিতি সরেজমিনে দেখতে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সফরের বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের জন্য সেবা আরও সহজ ও ভোগান্তিমুক্ত করার বিষয়ে গুরুত্ব দেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলা সফরে গিয়ে প্রথমে উপজেলা পরিষদে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবার বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

এ সময় সেবা নিতে আসা নাগরিকদের যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা ভোগান্তির মুখে পড়তে না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন মো. রায়হান কবির। পাশাপাশি সরকারি সেবার মান আরও কার্যকর ও জনবান্ধব করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা পরিষদ পরিদর্শনের সময় সেবা প্রত্যাশীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর অসহায় মানুষের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবেশের সৌন্দর্য ও সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

সফরের পরবর্তী পর্যায়ে বন্দর থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেখানে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দৈনন্দিন কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। থানার কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি জনসাধারণকে সেবা দেওয়ার বিষয়েও খোঁজখবর নেন তিনি।

পরে কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করেন মো. রায়হান কবির। উদ্বোধনের পর ভবন ও অফিসের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এরপর মদনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। দুটি ভূমি অফিসের প্রাঙ্গণেই বৃক্ষরোপণ করা হয়।

জেলা প্রশাসকের এ সফরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী সফরের মাধ্যমে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। একই সঙ্গে নাগরিকদের জন্য সরকারি সেবা আরও সুশৃঙ্খল, সহজলভ্য ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে সেবা প্রার্থীদের জন্য ‘অন্তরে বন্দর’ উদ্বোধন করলেন ডিসি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ