প্রায় ২০ দিন পর ভাড়া বাসায় ফিরে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র না পেয়ে থানায় অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। তাঁর দাবি, বাসায় না থাকার সুযোগে স্থানীয় সাইদুল নামে এক ব্যক্তি কয়েকজন সহযোগী নিয়ে ঢুকে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ‘সাহানারা মঞ্জিল’ নামের ওই বাসায় গিয়ে মালামাল না থাকার বিষয়টি দেখতে পান রাহী। পরে তিনি সাইদুল ও তার সঙ্গে থাকা ৫-৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ভূমিপল্লী এলাকায় বাসাটি ভাড়া নেন তানভীর রাহী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস করতেন তিনি। বাসার দুই মাসের ভাড়াও যথাসময়ে পরিশোধ করেছিলেন বলে জানান রাহী।
তবে অসুস্থ হয়ে প্রায় ২০ দিন আগে তিনি গ্রামের বাড়িতে চলে যান। এরপর তার স্ত্রীও ওই বাসায় না থাকায় বাসাটি বেশ কিছুদিন ধরে কার্যত খালি ছিল।
মঙ্গলবার বাসায় ফিরে রাহী দেখতে পান, ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রী নেই। তাঁর অভিযোগ অনুযায়ী, বাসা থেকে এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এবং স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।
রাহী অভিযোগ করে বলেন, সাইদুল নামের স্থানীয় এক ব্যক্তি ৫-৬ জন লোক নিয়ে এসে বাসার মালামালগুলো সরিয়ে নিয়ে গেছেন। এর আগে ওই ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকিও দিয়েছিলেন বলে দাবি তাঁর।
তানভীর রাহীর ভাষ্য, ‘সাইদুল আমাকে বলেছিলেন, কিছু লোকজন এসে আমাকে খোঁজাখুঁজি করছে। তিনি দ্রুত তার সঙ্গে দেখা করতে বলেন।’ তবে সাইদুলের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় নেই বলেও জানান তিনি। রাহীর দাবি, মাত্র একদিন তার সঙ্গে কথা হয়েছিল। বাসায় না থাকার সুযোগে কেন সাইদুল তার মালামাল নিয়ে গেছেন, সে বিষয়টি তিনি জানেন না।
বাড়িটির কেয়ারটেকার মোহাম্মদ আপেলও সাইদুলের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর দাবি, কয়েকজন লোক নিয়ে এসে তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে ওই কক্ষের মালামাল নিয়ে যাওয়া হয়। পরে তিনি বিষয়টি বাড়ির মালিককে জানিয়েছেন বলেও জানান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি জানান, বাসা থেকে ঠিক কী কী মালামাল নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি তানভীর রাহীর সঙ্গে অভিযুক্ত সাইদুলের আগে কোনো বিরোধ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন