নারায়ণগঞ্জের ফতুল্লার কেতাবনগরে অভিনব কৌশলে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে নিজের নাম আসার প্রতিবাদ জানিয়েছেন ‘উৎস’ নামে এক ইন্টারনেট ব্যবসায়ী। তার দাবি, মাদক ব্যবসার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে এসব সংবাদ প্রকাশ করিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে উৎস বলেন, কেতাবনগরের কথিত মাদক স্পট কিংবা সেখানে মাদক বিক্রির যে কাল্পনিক কৌশলের কথা সংবাদে উল্লেখ করা হয়েছে, তার কোনোটির সঙ্গেই তিনি জড়িত নন। প্রকাশিত প্রতিবেদনে তাকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করা হলেও এর পক্ষে কোনো সত্যতা নেই বলে দাবি করেন তিনি।
উৎস জানান, তিনি ফতুল্লা থানার ৫ নম্বর ওয়ার্ডের কোতালেরবাগ এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ইন্টারনেট ও ডিশ লাইনের ব্যবসার সঙ্গে যুক্ত। মাসদাইর চৌধুরী কমপ্লেক্স এলাকায় তার ব্যবসা পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
তার অভিযোগ, একটি কুচক্রী মহল ব্যক্তিগতভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছে। এর মাধ্যমে সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি পেশাগতভাবেও তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
উৎস বলেন, ‘আমার বিরুদ্ধে যদি মাদক ব্যবসার কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করুক। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। কিন্তু কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া আমাকে মাদক ব্যবসার সঙ্গে জড়ানো হলে এতে আমার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদে তার নাম উল্লেখ করার আগে তার বক্তব্য নেওয়া হলে প্রকৃত বিষয়টি পরিষ্কার হতো। তার দাবি, সংশ্লিষ্ট প্রতিবেদনে যে তথ্যের ভিত্তিতে তাকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত তথ্য পুনরায় যাচাই করার আহ্বান জানিয়েছেন উৎস। একই সঙ্গে প্রকৃত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশ এবং তার বক্তব্য তুলে ধরার দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন