বি পি নিউজ ২৪

রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

পুলিশের দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেতে যাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁর ভূমিকার মূল্যায়ন করে তাকে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০২৫ সালের জন্য পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় পিপিএম-সেবা পদকের জন্য মো. হাবিবুর রহমানের নাম রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের সময়ে সাহসিকতা, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত, উদ্ভাবনী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের এসব পদক দেওয়া হচ্ছে।

চারটি পৃথক ক্যাটাগরিতে এবার মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার কথা রয়েছে। ক্যাটাগরিগুলো হলো—বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় অপরাধ দমন, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদকবিরোধী বিভিন্ন অভিযানে ভূমিকা রাখেন হাবিবুর রহমান। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিতেই এবার তিনি পিপিএম-সেবা পদকের জন্য মনোনীত হয়েছেন।

এর আগে গত ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা। নারায়ণগঞ্জে দায়িত্ব নেওয়ার আগে তিনি মাদারীপুর, মাগুরা ও ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বগুড়া রিজিয়নে হাইওয়ে পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

যশোরের বাসিন্দা মো. হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নারায়ণগঞ্জে দায়িত্ব নেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন তিনি। যানজট নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানসহ নানা বিষয়ে পুলিশের কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত রয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ