বি পি নিউজ ২৪

সন্ত্রাস-মাদকসহ বিভিন্ন মামলায় সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৬

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সন্ত্রাস-মাদকসহ বিভিন্ন মামলায় সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদক মামলার দুই আসামির কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাস ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আক্তার হোসেন (৫৫), মিজানুর রহমান (৪২), সবুজ শেখ (৫৪) ও আব্দুল্লাহ (২৫) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সামারি ট্রায়ালের একটি মামলার অভিযুক্ত আরিফুল ইসলাম (২৮)কেও গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মাদক মামলায় আকাশ (২৬) ও রাজু (২৬) নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিয়মিত মামলায় মনির হোসেন (৪৮) ও মাকসুদা আক্তার মিথিলাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পূর্বের চুরি মামলায় রাকিব (৩৪), সাব্বির (২৫) ও জুম্মান মোল্লা (৩০) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় রাসেল (৫০), আমির হোসেন (২৪), আক্তার হোসেন (৩৭) ও রাজন সরদার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাস-মাদকসহ বিভিন্ন মামলায় সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৬

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদক মামলার দুই আসামির কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাস ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আক্তার হোসেন (৫৫), মিজানুর রহমান (৪২), সবুজ শেখ (৫৪) ও আব্দুল্লাহ (২৫) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সামারি ট্রায়ালের একটি মামলার অভিযুক্ত আরিফুল ইসলাম (২৮)কেও গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মাদক মামলায় আকাশ (২৬) ও রাজু (২৬) নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিয়মিত মামলায় মনির হোসেন (৪৮) ও মাকসুদা আক্তার মিথিলাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পূর্বের চুরি মামলায় রাকিব (৩৪), সাব্বির (২৫) ও জুম্মান মোল্লা (৩০) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় রাসেল (৫০), আমির হোসেন (২৪), আক্তার হোসেন (৩৭) ও রাজন সরদার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ