বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ মহিলা কলেজের ছাত্রীরা একদিন রাষ্ট্রের নেতৃত্ব দেবে: সাখাওয়াত

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ মহিলা কলেজের ছাত্রীরা একদিন রাষ্ট্রের নেতৃত্ব দেবে: সাখাওয়াত

ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে নারীদের নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীরা একদিন মেয়র, সংসদ সদস্য, মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হয়ে নেতৃত্ব দেবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ আয়োজিত ‘নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমানে শিক্ষাক্ষেত্রে নারীরা পিছিয়ে নেই। বিভিন্ন পরীক্ষার ফলাফলেও মেয়েদের পাসের হার ও জিপিএ-৫ অর্জনের সংখ্যা উল্লেখযোগ্য। এই ধারাবাহিকতা ধরে রেখে মহিলা কলেজের শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা ও দক্ষতা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের লক্ষ্য শুরু থেকেই নির্ধারণ করা প্রয়োজন। এসএসসি ও এইচএসসি শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ দুটি ধাপ উল্লেখ করে তিনি ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, তাঁর প্রত্যাশা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের মেয়র, সংসদ সদস্য, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তৈরি হবে এবং তারা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান নাসিক প্রশাসক। তিনি বলেন, পরিবার ও কর্মক্ষেত্র—দুই জায়গাতেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই নারীদের বাদ দিয়ে কোনো সমাজের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীদের ক্রিকেট প্রশিক্ষণের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে একজন নারী ক্রিকেট কোচ নিয়োগের ঘোষণা দেন সাখাওয়াত হোসেন খান। কলেজের মাঠে ওই কোচ নিয়মিতভাবে ছাত্রীদের প্রশিক্ষণ দেবেন বলে জানান তিনি।

এ সময় কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন নাসিক প্রশাসক। তিনি জানান, কলেজের আগের গেটের জায়গায় সিটি করপোরেশনের উদ্যোগে আধুনিক ও দৃষ্টিনন্দন নতুন গেট নির্মাণ করা হবে। এছাড়া অভিভাবকদের বসার জন্য কলেজের পাশে টিনশেড নির্মাণ, রাতের চলাচল নিরাপদ ও সহজ করতে আলোর ব্যবস্থা, আশপাশের জলাবদ্ধতা নিরসন এবং উন্নতমানের মহিলা পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ছাত্রীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, ব্যক্তিগত স্বার্থের আগে দেশকে গুরুত্ব দিতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনা ধারণ করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহাবুদ্দিন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ মহিলা কলেজের ছাত্রীরা একদিন রাষ্ট্রের নেতৃত্ব দেবে: সাখাওয়াত

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ