নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নারায়ণগঞ্জের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস।
নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সময় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীনদের নতুন শিক্ষাজীবনের শুরুতে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জের সভাপতি জনাব সামছুন নূর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব নুসরত রেবেকা।
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের স্বপ্ন ও লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন পরিবেশে শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে ওরিয়েন্টেশন ক্লাসেরও আয়োজন করা হয়।
নতুন শিক্ষার্থীদের পদচারণায় মর্গ্যানের প্রাঙ্গণ আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং তাদের মেধা, জ্ঞান ও সাফল্যে প্রতিষ্ঠানটি আরও আলোকিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন