বি পি নিউজ ২৪

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে ইসলামী যুব মজলিসের মানববন্ধন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে ইসলামী যুব মজলিসের মানববন্ধন

তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে ইসলামী যুব মজলিসের জেলা ও মহানগর শাখা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। একই সঙ্গে মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় যে চাপ তৈরি হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে ইসলামী যুব মজলিসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে ইসলামী যুব মজলিসের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে ইসলামী যুব মজলিসের জেলা ও মহানগর শাখা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। একই সঙ্গে মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় যে চাপ তৈরি হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে ইসলামী যুব মজলিসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ