জাতীয় সংসদের আরও দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। নতুন দায়িত্ব হিসেবে তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান কমিটির সদস্য হয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠকে ১০ সদস্যের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। ওই কমিটিতে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামকে সভাপতি করা হয়েছে। একই কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে।
অন্যদিকে, গত ১০ সেপ্টেম্বর একই অধিবেশনের বৈঠকে ১০ সদস্যের সরকারি প্রতিষ্ঠান কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি করা হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে। কমিটিতে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ আরও কয়েকজন সংসদ সদস্যকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেলেন রূপগঞ্জের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন