বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা, কটি-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা, কটি-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় ভুয়া র‍্যাব সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশের দাবি, তাদের কাছ থেকে র‍্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে চেকপোস্ট বসানো হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) চন্দন দের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ভুয়া র‍্যাব সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝালকাঠির নলছিটি পৌরসভার রাজারবাগ এলাকার মো. সোহেল (৩৫) এবং গাজীপুরের জয়দেবপুর এলাকার মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। পুলিশ জানিয়েছে, বর্তমানে তারা ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের কাছ থেকে চারটি কালো রঙের র‍্যাবের কটি, দুটি কালো রঙের ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার এবং একটি র‍্যাবের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া তাদের হেফাজত থেকে একটি ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাইস এবং একটি FZ-1 ভার্সনের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা, কটি-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় ভুয়া র‍্যাব সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশের দাবি, তাদের কাছ থেকে র‍্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে চেকপোস্ট বসানো হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) চন্দন দের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ভুয়া র‍্যাব সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝালকাঠির নলছিটি পৌরসভার রাজারবাগ এলাকার মো. সোহেল (৩৫) এবং গাজীপুরের জয়দেবপুর এলাকার মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। পুলিশ জানিয়েছে, বর্তমানে তারা ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের কাছ থেকে চারটি কালো রঙের র‍্যাবের কটি, দুটি কালো রঙের ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার এবং একটি র‍্যাবের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া তাদের হেফাজত থেকে একটি ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাইস এবং একটি FZ-1 ভার্সনের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ