শারদীয় দুর্গাপূজা–২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি হিসেবে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, যানবাহন ও সাধারণ মানুষের চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি পূজা চলাকালে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুর্গাপূজা চলাকালে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় শারদীয় দুর্গাপূজা–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন