বি পি নিউজ ২৪

বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে জামায়াত নেতাদের সমবেদনা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে জামায়াত নেতাদের সমবেদনা

১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম (জোসেফ)-এর সহধর্মিণীর ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

মরহুমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসায় যান মাওলানা আবদুল জব্বার। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান তিনি।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

এ সময় মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্যও প্রার্থনা করেন জামায়াত নেতারা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে জামায়াত নেতাদের সমবেদনা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম (জোসেফ)-এর সহধর্মিণীর ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

মরহুমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসায় যান মাওলানা আবদুল জব্বার। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান তিনি।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

এ সময় মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্যও প্রার্থনা করেন জামায়াত নেতারা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ