নারায়ণগঞ্জের বক্তাবলীতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতৃবৃন্দকে দায়ী করে মামলা করার প্রতিবাদে এবং সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বক্তাবলী ইউনিয়ন বিএনপি।
জানা যায়, গত সোমবার বক্তাবলী বাজারে এনসিপির সাংগঠনিক সভা শেষে স্থানীয়দের কাছ থেকে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে নৌ পুলিশ ফাঁড়িতে যান দলটির নেতাকর্মীরা। পরে ফাঁড়ি থেকে ফেরার পথে রাত সোয়া ৮টার দিকে তৌহিদুল ইসলামসহ এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।
এ ঘটনায় হামলার জন্য বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে দায়ী করে মামলা করা হয়। তবে বিএনপি নেতাদের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।
এর প্রতিবাদে আজ দুপুর ৪টায় বিক্ষোভ মিছিল করবে বক্তাবলী ইউনিয়ন বিএনপি। মিছিলটি নাজমুন্নেসা স্কুল সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকার কথা রয়েছে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরীর।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন