বি পি নিউজ ২৪

হাসপাতাল-গণপরিবহনে প্রবীণদের বিশেষ সুবিধার দাবি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসপাতাল-গণপরিবহনে প্রবীণদের বিশেষ সুবিধার দাবি

বয়স বাড়ার সঙ্গে শারীরিক নানা সীমাবদ্ধতা তৈরি হলেও প্রবীণদের সমাজ ও পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মর্যাদা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় বক্তারা। সরকারি সেবা, হাসপাতাল ও গণপরিবহনে তাঁদের অগ্রাধিকার নিশ্চিত করার পাশাপাশি আলাদা স্বাস্থ্যসেবা ও প্রবীণবান্ধব অবকাঠামো গড়ে তোলার দাবিও উঠে এসেছে সভায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার বলেন, প্রবীণরা পরিবার কিংবা সমাজের বোঝা নন। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের কাজে লাগানো প্রয়োজন। বৃদ্ধাশ্রমের পরিবর্তে পরিবারের মধ্যেই প্রবীণদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সরকারি হাসপাতাল ও গণপরিবহনে প্রবীণদের জন্য বিশেষ সুবিধা চালুরও দাবি জানান মোজাম্মেল হক তালুকদার।

ড্যাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বয়স বাড়ার সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বাতের সমস্যা এবং দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি কমে যাওয়ার মতো বিভিন্ন শারীরিক জটিলতা প্রবীণদের মধ্যে বেশি দেখা যায়। এ কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি জেলা সদর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রবীণদের জন্য আলাদা কর্নার ও সেবার ব্যবস্থা করা প্রয়োজন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রবীণরা তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করেছেন। তাঁদের সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন না করে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার প্রয়োজন রয়েছে।

বয়সজনিত শারীরিক সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি সেবা ও গণপরিবহনে প্রবীণদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। সরকারি দপ্তরে সেবা নিতে আসা প্রবীণদের জন্য ফাস্ট-ট্র্যাক সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রবীণদের চলাচল সহজ করতে ফুটপাত ও ফুটওভার ব্রিজসহ বিভিন্ন অবকাঠামো আরও প্রবীণবান্ধব করার প্রয়োজনীয়তার কথাও বলেন জেলা প্রশাসক। এ ক্ষেত্রে ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়িসহ প্রয়োজনীয় সুবিধা যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম বলেন, শুধু নিজের বাবা-মা নয়, শ্বশুর-শাশুড়ির প্রতিও পরিবারের সদস্যদের সম্মান ও যত্নশীল আচরণ করা উচিত। বৃদ্ধ বয়সে কোনো বাবা-মাকে যাতে বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সে জন্য পরিবারের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনায় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে প্রবীণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আজকের তরুণরাই ভবিষ্যতে প্রবীণ হবেন। তাই জ্যেষ্ঠ নাগরিকদের সম্মান ও মর্যাদার সঙ্গে সমাজের মূলধারায় সম্পৃক্ত রাখার ব্যবস্থা করতে হবে।

তাঁরা সরকারি হাসপাতাল, সেবামূলক প্রতিষ্ঠান এবং বাস, ট্রেন ও বিমানে প্রবীণদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি তাঁদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস বলেন, প্রবীণদের জন্য বয়স্ক ভাতা, জটিল রোগের চিকিৎসা ভাতাসহ বিভিন্ন সরকারি কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি পিতা-মাতার ভরণপোষণ আইনও রয়েছে। প্রবীণদের সঙ্গে নিয়েই সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি ইব্রাহিম খলিল, গ্রীণ অর্থের সভাপতি খালেদ মোশারফ এবং ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ্ আলম।

এ ছাড়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আওলাদ হোসেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের সাবেক লাইব্রেরিয়ান মোশারফ হোসেন, ক্রীড়া সংগঠক মাহমুদুল হক শাহীনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হাসপাতাল-গণপরিবহনে প্রবীণদের বিশেষ সুবিধার দাবি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ