বি পি নিউজ ২৪

সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, এমপি-পুত্র আশার বিরুদ্ধে অভিযোগ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, এমপি-পুত্র আশার বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে জমি ও ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর অফিসে ভাঙচুর, কর্মীদের মারধর এবং তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের ছেলে ও বিএনপি নেতা আবুল কাউছার আশার সহযোগীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী পক্ষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী নারগিস মাকসুদ। তার অভিযোগ, ঘটনার সময় আবুল কাউছার আশাও সেখানে উপস্থিত ছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে আশা জানিয়েছেন, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন এবং পরে সেখানে কী হয়েছে, তা তিনি জানেন না।

ভুক্তভোগী নারগিস মাকসুদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পরিবার ও ছেলে মাহামুদুল হাসান শুভর ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। তাদের জায়গায় শুভ একটি আধুনিক জিমনেসিয়াম প্রতিষ্ঠা করেছিলেন। পরে চাপ ও বিরোধের কারণে সেটি সরিয়ে নিতে বাধ্য হন বলে অভিযোগ করেন তিনি।

নারগিস মাকসুদ বলেন, জিম সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা করার হুমকি দেওয়া হয়েছিল। কোনো ধরনের আইনি জটিলতায় না গিয়ে তারা পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে জিমের সব সরঞ্জাম সরিয়ে নেন বলেও জানান তিনি।

তার অভিযোগ, জিম সরিয়ে নেওয়ার পরও বিরোধের অবসান হয়নি। বৃহস্পতিবার সকালে রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কয়েকজন তাদের ছেলে মাহামুদুল হাসান শুভর অফিসে প্রবেশ করেন। সেখানে ভাঙচুরের পাশাপাশি কর্মরত ম্যানেজারদের মারধর করা হয় এবং পরে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

এ ছাড়া পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন নারগিস মাকসুদ। জমি সংক্রান্ত একটি বিরোধের সঙ্গে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের বিষয়টি ভিন্ন হলেও সেখানে কেন হস্তক্ষেপ করা হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।

নিজের পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা এবং ন্যায়বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানান।

অভিযোগের বিষয়ে আবুল কাউছার আশার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে গিয়েছিলেন। সেখানে পরে কী হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লোকজনকে সরিয়ে দিয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তারা অবগত নন। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, এমপি-পুত্র আশার বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ