ডেঙ্গুতে আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় গিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
টিপুর বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন জামায়াতের এই নেতা। এ সময় তিনি অসুস্থ বিএনপি নেতার দ্রুত সুস্থতা কামনা করেন।
জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপু।
সাক্ষাৎকালে মাওলানা আবদুল জব্বার টিপুর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় দুই রাজনৈতিক দলের নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন