বি পি নিউজ ২৪

মিতালী মার্কেটে ফের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ব্যবসায়ীদের দুর্ভোগ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিতালী মার্কেটে ফের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ব্যবসায়ীদের দুর্ভোগ

বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরা নানা সমস্যার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন।

চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের দুর্ভোগ সরেজমিনে দেখতে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মিতালী মার্কেট পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার। পরে তিনি মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন মাওলানা আবদুল জব্বার। এ সময় ব্যবসায়ীরা বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তাঁদের ব্যবসায়িক কার্যক্রমে কী ধরনের সমস্যা হচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, সে বিষয়ে তাঁর কাছে অভিযোগ তুলে ধরেন।

ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর মাওলানা আবদুল জব্বার বলেন, বিদ্যুৎ সংযোগ বারবার বিচ্ছিন্ন হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমস্যাটির স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে বিদ্যুৎ সমস্যার সমাধান জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শন ও মতবিনিময়কালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাসিক কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ জামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমির মাহবুব আলম, সেক্রেটারি হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মিতালী মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মিতালী মার্কেটে ফের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ব্যবসায়ীদের দুর্ভোগ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরা নানা সমস্যার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন।

চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের দুর্ভোগ সরেজমিনে দেখতে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মিতালী মার্কেট পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার। পরে তিনি মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন মাওলানা আবদুল জব্বার। এ সময় ব্যবসায়ীরা বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তাঁদের ব্যবসায়িক কার্যক্রমে কী ধরনের সমস্যা হচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, সে বিষয়ে তাঁর কাছে অভিযোগ তুলে ধরেন।

ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর মাওলানা আবদুল জব্বার বলেন, বিদ্যুৎ সংযোগ বারবার বিচ্ছিন্ন হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমস্যাটির স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে বিদ্যুৎ সমস্যার সমাধান জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শন ও মতবিনিময়কালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাসিক কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ জামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমির মাহবুব আলম, সেক্রেটারি হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মিতালী মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ