আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নয়জন সদস্য, আটজন মাদক কারবারি, ৫৮ জন মাদকসেবী, একজন চোর, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত সাতজন, নিয়মিত মামলার আটজন এবং অন্যান্য আইনে সাতজন রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য, ২১২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি, ছয় মাদকসেবী, দুই ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য মামলায় চারজন রয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি, ১৮ মাদকসেবী, তিন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত ও অন্যান্য মামলার দুজনসহ মোট ২৪ জন গ্রেপ্তার হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য, ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি, ১২ মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার পাঁচ আসামি রয়েছেন।
এদিকে বন্দর থানা পুলিশ ছয় মাদকসেবী ও অন্যান্য আইনে একজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। সোনারগাঁয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য, ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি, ১৩ মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও একজন চোরসহ ২০ জন গ্রেপ্তার হয়েছেন।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, তিন মাদকসেবী ও অন্যান্য আইনে দুজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়। আর আড়াইহাজার থানা পুলিশ অন্যান্য আইনে একজনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট ৯৮ গ্রেপ্তারের মধ্যে ৫৮ জনই মাদকসেবী। পাশাপাশি আটজন মাদক কারবারির কাছ থেকে মোট ৩৩২ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। একই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।
নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধের ধরন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন