বি পি নিউজ ২৪

মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধমুক্ত আলীরটেক গড়তে হবে : ডিসি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধমুক্ত আলীরটেক গড়তে হবে : ডিসি

পরিবেশ রক্ষা ও সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে। Climate Resilient Campus Initiative-এর আওতায় ইউনিয়নের সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২০ শিক্ষার্থীকে নিয়ে নেওয়া হয়েছে এ সচেতনতামূলক কার্যক্রম।

রোববার (৪ অক্টোবর) আলীরটেক ইউনিয়নে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, মানবিকতা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ এবং প্রযুক্তির অপব্যবহারের মতো বিষয়েও তাদের সতর্ক করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পরিবেশবান্ধব পানির বোতল, কালার কোডেড ডাস্টবিন ও সুইস ওয়াটার ফিল্টার। এসব উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ পানি ব্যবহার এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণে উৎসাহিত করা হয়।

পরিবেশ রক্ষার বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অংশগ্রহণ নিশ্চিত করতে বিদ্যালয় ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। পাশাপাশি শিশুদের সচেতনতার পাশাপাশি পরিবারের সদস্যদেরও সম্পৃক্ত করতে অভিভাবকদের নিয়ে আয়োজন করা হয় মতবিনিময় সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত করার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শুধু শিক্ষিত করলেই হবে না, তাদের পরিবেশ সচেতন, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই ভালো মূল্যবোধ তৈরি করা গেলে তারা পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের পরিবেশ রক্ষা এবং সামাজিক বিভিন্ন সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, পরিবেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামাজিক ও নৈতিক সচেতনতা তৈরিই Climate Resilient Campus Initiative-এর আওতায় নেওয়া কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধমুক্ত আলীরটেক গড়তে হবে : ডিসি

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ