বি পি নিউজ ২৪

দেওভোগে ইয়াবাসহ হৃদয় গ্রেপ্তার, আগেও ৩ মামলা বিচারাধীন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেওভোগে ইয়াবাসহ হৃদয় গ্রেপ্তার, আগেও ৩ মামলা বিচারাধীন

দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হৃদয় (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

শনিবার (৩ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ আখড়া এলাকার ১৪ নম্বর এলএনএ রোডে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। একপর্যায়ে মোখলেছুর রহমানের টিনশেড বাড়ির দক্ষিণ পাশের গলির সড়কে অভিযান চালিয়ে হৃদয়কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হৃদয় দেওভোগ আখড়া এলাকার বাসিন্দা। তিনি মো. মোখলেছুর রহমান ও লিপি বেগমের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হৃদয়ের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে বিচারাধীন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

দেওভোগে ইয়াবাসহ হৃদয় গ্রেপ্তার, আগেও ৩ মামলা বিচারাধীন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হৃদয় (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

শনিবার (৩ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ আখড়া এলাকার ১৪ নম্বর এলএনএ রোডে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। একপর্যায়ে মোখলেছুর রহমানের টিনশেড বাড়ির দক্ষিণ পাশের গলির সড়কে অভিযান চালিয়ে হৃদয়কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হৃদয় দেওভোগ আখড়া এলাকার বাসিন্দা। তিনি মো. মোখলেছুর রহমান ও লিপি বেগমের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হৃদয়ের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে বিচারাধীন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ