বক্তাবলী ইউনিয়নের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও গুরুত্বপূর্ণ ঘাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে মতবিনিময় হয়েছে।
মতবিনিময়ে বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি দীর্ঘদিনের কিছু প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং ফেরিঘাট ও গুদারা ঘাটের সড়ক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
আলোচনার প্রথমেই বক্তাবলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত ও তা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়। নারায়ণগঞ্জ-৪ আসনের অন্যান্য ইউনিয়নের তুলনায় বক্তাবলীতে কাঙ্ক্ষিত উন্নয়নমূলক কাজ হচ্ছে না বলে আলোচনায় উল্লেখ করা হয়। এর পেছনে পর্যাপ্ত বরাদ্দের ঘাটতির পাশাপাশি ইউনিয়ন পরিষদের সদস্য ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের অভাবকেও অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়।
বক্তাবলীর উন্নয়নের স্বার্থে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে সমন্বয় ও কার্যকর সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে এমপি আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে আলোচনা করা হয়।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বক্তাবলীর শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের প্রস্তাব তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময়ের তৃতীয় পর্যায়ে বক্তাবলী ফেরিঘাট ও গুদারা ঘাটের সড়ক এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফেরিঘাটে যানবাহন ওঠানামার রাস্তার উন্নয়ন, ফেরিঘাট ও গুদারা ঘাটের সড়ক পৃথকীকরণ এবং যানবাহন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
এ সময় ফেরিতে যানবাহন ওঠার ক্ষেত্রে বিদ্যমান একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়। অনেক চালক ফেরিঘাটে পৌঁছানোর আগেই ইঞ্জিন চালু রেখে ও গিয়ার দেওয়া অবস্থায় ফেরিতে ওঠার চেষ্টা করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সামনে বা পেছনে চলে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। অতীতে এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে আলোচনায় উল্লেখ করা হয়।
এ ধরনের ঝুঁকি এড়াতে ফেরিতে ওঠার পর নির্ধারিত স্থানে যানবাহন পৌঁছালে নিরাপদভাবে ইঞ্জিন চালু ও গিয়ার দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
মতবিনিময়ে বক্তাবলী ইউনিয়নের জনগণের নিরাপত্তা, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সহযোগিতা কামনা করা হয়।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন