গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-১১। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সোনারগাঁও থানার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। দলটি ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে দ্রুত সরে যায়।
পরে পালিয়ে যাওয়া ব্যক্তিদের রেখে যাওয়া সম্ভাব্য মাদক উদ্ধারে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি ঝোপের আড়ালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ১৪ কেজি গাঁজা।
এসআরবি-১১ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা গাঁজা সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন