নবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মশার বংশবিস্তার রোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে নবীগঞ্জসহ আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হবে।
সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন