অপশক্তি যেন সম্প্রীতির বন্ধন নষ্ট করতে না পারে: এমপি আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। কোনো অপশক্তি যাতে এই সৌহার্দ্যের বন্ধন নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি আবুল কালাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। আসন্ন দুর্গাপূজাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রেখে যাতে প্রত্যেকে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য।
বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলাউল কবির দীপু, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, নৌ পুলিশের পরিদর্শক হাসান জামিল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় খান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ও তুলশী ঘোষসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
সভায় বন্দর উপজেলার ২৯টি পূজামণ্ডপের প্রতিনিধির পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা এবং উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বন্দরের সব পূজামণ্ডপে যেন সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন