বি পি নিউজ ২৪

আলীরটেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদরের উদ্যোগে এবং আলীরটেক ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডিক্রিরচর এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পানির ট্যাংক ঢেকে রাখাসহ বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে আলীরটেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এর মাধ্যমে মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আলীরটেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদরের উদ্যোগে এবং আলীরটেক ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডিক্রিরচর এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পানির ট্যাংক ঢেকে রাখাসহ বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে আলীরটেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এর মাধ্যমে মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ