বি পি নিউজ ২৪

রূপগঞ্জে মা'দকবিরোধী অভিযানে ১২ জনের বি'রুদ্ধে ব্যবস্থা নিলেন ইউএনও

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে মা'দকবিরোধী অভিযানে ১২ জনের বি'রুদ্ধে ব্যবস্থা নিলেন ইউএনও

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা

মাদকের ব্যবহার ও বিস্তার রোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং একজনকে জরিমানা করা হয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে আইন প্রয়োগের লক্ষ্যে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।

উপজেলা প্রশাসন জানায়, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।

মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

সূত্র: উপজেলা প্রশাসন, রূপগঞ্জ

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে মা'দকবিরোধী অভিযানে ১২ জনের বি'রুদ্ধে ব্যবস্থা নিলেন ইউএনও

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা

মাদকের ব্যবহার ও বিস্তার রোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং একজনকে জরিমানা করা হয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে আইন প্রয়োগের লক্ষ্যে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।

উপজেলা প্রশাসন জানায়, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।

মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

সূত্র: উপজেলা প্রশাসন, রূপগঞ্জ

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ