বি পি নিউজ ২৪

সুস্থ ও দীর্ঘ জীবনের রহস্য নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে বিশেষ সেমিনার

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সুস্থ ও দীর্ঘ জীবনের রহস্য নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে বিশেষ সেমিনার

সুস্থ ও দীর্ঘ জীবনের রহস্য নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে বিশেষ সেমিনার

সুস্থ জীবনধারা গড়ে তোলা, সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ এবং দৈনন্দিন রুটিনে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে কীভাবে দীর্ঘ ও নীরোগ জীবন নিশ্চিত করা যায়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যকর জীবনযাপনের বৈজ্ঞানিক দিক তুলে ধরতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এ আয়োজন করে।

সেমিনারে ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন পেশার প্রতিনিধি এবং সুধী সমাজের ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে সুস্থ থাকতে খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধরনকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সেমিনারের শেষপর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনিরুজ্জামান। স্বাস্থ্য ও জীবনধারাসংক্রান্ত নানা বিষয়ে তাঁর কাছ থেকে পরামর্শ নেন উপস্থিত শ্রোতারা।

আয়োজকদের এ উদ্যোগের লক্ষ্য ছিল স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন অভ্যাসে ইতিবাচক পরিবর্তনে উৎসাহিত করা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের রহস্য নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে বিশেষ সেমিনার

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ