বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে ডা'কাতি-দ'স্যুতার আ'সামিসহ গ্রে'প্তার ৩৫

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে ডা'কাতি-দ'স্যুতার আ'সামিসহ গ্রে'প্তার ৩৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫, মাদকসেবী ২২ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার একজন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলার একজন, শিশু বলৎকারের মামলার একজন, ডাকাতির মামলার দুজন, দস্যুতার মামলার দুজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন রয়েছেন। এ ছাড়া মাদকসেবনের অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তার একজনের কাছ থেকে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ডা'কাতি-দ'স্যুতার আ'সামিসহ গ্রে'প্তার ৩৫

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫, মাদকসেবী ২২ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার একজন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলার একজন, শিশু বলৎকারের মামলার একজন, ডাকাতির মামলার দুজন, দস্যুতার মামলার দুজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন রয়েছেন। এ ছাড়া মাদকসেবনের অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তার একজনের কাছ থেকে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ