বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে গু'লিবি'দ্ধ হয়ে মা'রা গেলেন আলোচিত স'ন্ত্রাসী সাহেব আলী

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে গু'লিবি'দ্ধ হয়ে মা'রা গেলেন আলোচিত স'ন্ত্রাসী সাহেব আলী

সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সাহেব আলীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজেদের মধ্যে বিরোধের জেরে সংঘটিত গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ আলোচিত সন্ত্রাসী সাহেব আলী মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাহেব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

প্রেস নারায়ণগঞ্জকে তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে সাহেব আলীর নিজ বাহিনীর সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থেকে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তার পাশের একটি ড্রেনে পড়ে যান।

পরে আহত অবস্থায় সাহেব আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তারেক আল মেহেদী আরও জানান, হত্যা, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহেব আলীর বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। গত বছরও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান।

ঘটনাটি নিজেদের বাহিনীর সদস্যদের মধ্যে বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গু'লিবি'দ্ধ হয়ে মা'রা গেলেন আলোচিত স'ন্ত্রাসী সাহেব আলী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সাহেব আলীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজেদের মধ্যে বিরোধের জেরে সংঘটিত গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ আলোচিত সন্ত্রাসী সাহেব আলী মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাহেব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

প্রেস নারায়ণগঞ্জকে তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে সাহেব আলীর নিজ বাহিনীর সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থেকে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তার পাশের একটি ড্রেনে পড়ে যান।

পরে আহত অবস্থায় সাহেব আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তারেক আল মেহেদী আরও জানান, হত্যা, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহেব আলীর বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। গত বছরও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান।

ঘটনাটি নিজেদের বাহিনীর সদস্যদের মধ্যে বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ