শিক্ষকদের শ্রেণিকক্ষে পেশাগত দক্ষতা আরও বাড়াতে হবে: আবদুল জব্বার
শিক্ষার্থীদের আদর্শ, দক্ষ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শ্রেণিকক্ষে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। একই সঙ্গে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও ত্যাগী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবদুল জব্বার। কর্মশালায় নারায়ণগঞ্জ আদর্শ স্কুল ইউনিটের শিক্ষকেরা অংশ নেন।
আবদুল জব্বার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা ছাড়াও একজন শিক্ষাবিদ ও সমাজসেবক। তিনি নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে দারসুল কুরআন উপস্থাপন করেন ইসলামিক এডুকেশন অব সোসাইটি নারায়ণগঞ্জের সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ এইচ এম নাসির উদ্দিন।
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মো. ওমর ফারুক।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ডা. মো. নুরুল ইসলাম, সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফিক, মহানগর কমিটির সদস্য মাইনুদ্দিন আহমদ, নাসিম ফেরদৌস চৌধুরী, হাফেজ কামরুল ইসলামসহ অন্যরা।
কর্মশালায় শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন