বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অষ্টম দিনে মেঘনা নদী থেকে ১ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে যৌথ অভিযানকারী দল। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীতে এ ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালনা করা হয়।

​সোনারগাঁর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

​প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় সরকারের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে দিনভর টহল দেওয়া হয়। এ সময় নদীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরে অভিযান শেষে নদীর পাড়ে এনে ১ লাখ ২৫ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানের এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং কোনো মামলা দায়ের করা হয়নি। মা ইলিশ রক্ষায় এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অষ্টম দিনে মেঘনা নদী থেকে ১ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে যৌথ অভিযানকারী দল। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীতে এ ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালনা করা হয়।

​সোনারগাঁর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

​প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় সরকারের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে দিনভর টহল দেওয়া হয়। এ সময় নদীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরে অভিযান শেষে নদীর পাড়ে এনে ১ লাখ ২৫ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানের এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং কোনো মামলা দায়ের করা হয়নি। মা ইলিশ রক্ষায় এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ