নাসিকের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের কলেরা টিকাদান কর্মসূচি
শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কলেরা প্রতিরোধের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কদমতলী এলাকার প্রধান মসজিদসংলগ্ন হাজী আবেদ আলী আইডিয়াল হাইস্কুলে এ কর্মসূচি চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
এ সময় তিনি বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা একটি সুস্থ ও সবল জাতি গঠনের অন্যতম শর্ত। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই কলেরার মতো রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে অভিভাবকসহ সমাজের সব পর্যায়ের মানুষকে স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আবদুল জব্বার আরও বলেন, মানুষের স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে স্থানীয় পর্যায় থেকে শুরু করে সর্বত্র দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। জনস্বার্থে এ ধরনের উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
টিকাদান কার্যক্রম আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এলাকার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, টিকাদান দলের সদস্য, অভিভাবক এবং শিশুরা উপস্থিত ছিলেন। এ সময় শিশুরা ওরাল কলেরা টিকা গ্রহণ করে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন