ফতুল্লায় ঝুট-পলিথিনের গোডাউনে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা
পরদিনই মালামাল সরবরাহের কথা ছিল। কিন্তু তার আগেই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে নারায়ণগঞ্জের ফতুল্লার একটি গোডাউনে মজুত ঝুট ও পলিথিন। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় মার্কাস মসজিদসংলগ্ন মো. ইব্রাহিমের গোডাউনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোডাউনটির পাশেই নতুন একটি গোডাউনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ওই কাজের সময় ছিটকে আসা আগুনের ফুলকি ইব্রাহিমের গোডাউনে থাকা ঝুট ও পলিথিনে পড়ে আগুনের সূত্রপাত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, আগুনে গোডাউনে সংরক্ষিত প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
গোডাউন মালিক ইব্রাহিম জানান, পুড়ে যাওয়া মালামালগুলো বুধবার (২১ অক্টোবর) সরবরাহ করার কথা ছিল। কিন্তু আগুনের কারণে নির্ধারিত সময়ে সেগুলো সরবরাহ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন