নারায়ণগঞ্জে ৩০ সনাতন পরিবারকে ফেদায়ে মিল্লাত ফাউন্ডেশনের অর্থ সহায়তা
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ধর্মীয় পরিচয়ের ভিন্নতা নয়, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত ৩০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছে ফেদায়ে মিল্লাত ফাউন্ডেশন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে নগরীর জামতলার একটি কমিউনিটি সেন্টারে পরিবারগুলোর সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অর্থ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ ভূইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান এবং মহানগর শাখার আহ্বায়ক মাওলানা কামাল উদ্দিন দায়েমী।
আয়োজকেরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসাই এ উদ্যোগের লক্ষ্য। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে পরিবারগুলোর হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়েছে।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন