বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে তিন পদেই মনোনয়ন নিয়েছেন মিঠু ও খোরশেদ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে তিন পদেই মনোনয়ন নিয়েছেন মিঠু ও খোরশেদ

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে তিন পদেই মনোনয়ন নিয়েছেন মিঠু ও খোরশেদ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আসন্ন নির্বাচন ঘিরে প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইউনিটের সচিবের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র নেন। আগামী ২৫ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। এ নির্বাচনে একজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক এবং পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।

সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট নবী হোসেন, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

পাঁচটি সদস্য পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। তাঁরা হলেন আমিনুর ইসলাম মিঠু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মেহেদী হাসান (সজীব), অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফতে মোহাম্মদ রেজা রিপন ও রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

মনোনয়ন সংগ্রহের তালিকা অনুযায়ী, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তিনটি পদেই প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন। তাঁরা সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য—প্রতিটি পদের জন্যই মনোনয়ন সংগ্রহ করেছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে তিন পদেই মনোনয়ন নিয়েছেন মিঠু ও খোরশেদ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ