রেড ক্রিসেন্ট নির্বাচনে মনোনয়ন নিলেন টিপু, রিয়াদ, খোরশেদ ও মিঠু
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আসন্ন নির্বাচনে সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও আমিনুর ইসলাম মিঠুসহ অন্য প্রার্থীরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইউনিটের সচিবের কাছ থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ২৫ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে একজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক এবং পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।
সহসভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন অ্যাডভোকেট নবী হোসেন, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করেছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এদিকে পাঁচটি সদস্য পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। তাঁরা হলেন আমিনুর ইসলাম মিঠু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মেহেদী হাসান (সজীব), অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফতে মোহাম্মদ রেজা রিপন ও রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য—তিনটি পদেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন