নারায়ণগঞ্জ কর অঞ্চলে ৬ পদে ৪৫ জন নিয়োগ, আবেদন চলবে ১৭ নভেম্বর পর্যন্ত
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জ। ছয় ধরনের পদে মোট ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।
গত সোমবার (২৬ অক্টোবর) উপকর কমিশনার (প্রশাসন) ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্যসচিব মোহাম্মদ রুহুল বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগের তথ্য জানানো হয়। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
কোন পদে কতজন নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান সহকারী পদে ৮ জন, উচ্চমান সহকারী পদে ৫ জন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১১ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১০ জন, গাড়িচালক পদে ৫ জন এবং অফিস সহায়ক পদে ৬ জন নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
পদ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কম্পিউটার-সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের নির্ধারিত টাইপিং গতি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। গাড়িচালক পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে।
প্রার্থীর বয়স ২০২৬ সালের ১ অক্টোবর তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন করবেন
আবেদন করতে হবে কর অঞ্চল-নারায়ণগঞ্জের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে: https://taxnar.teletalk.com.bd/। অনলাইন ফরমে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।
আবেদনের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির ফাইলের সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইলের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট নির্ধারণ করা হয়েছে।
ফরম জমা দেওয়ার পর পাওয়া Applicant's Copy সংরক্ষণ করতে হবে। এতে উল্লেখিত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি জমা দিতে হবে।
এসএমএসে ফি পরিশোধের নিয়ম
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TAXNAR UserID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফি ও পিন নম্বর জানানো হবে। এরপর TAXNAR YES PIN লিখে একই নম্বরে পাঠালে ফি পরিশোধ সম্পন্ন হবে। সফলভাবে ফি জমা হলে ফিরতি এসএমএসে User ID ও Password পাঠানো হবে।
প্রথম পাঁচটি পদের জন্য সার্ভিস চার্জসহ আবেদন ফি ১১২ টাকা। অফিস সহায়ক পদের ক্ষেত্রে ফি ৫৬ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও প্রবেশপত্রসংক্রান্ত তথ্য প্রার্থীদের মুঠোফোনে এসএমএস এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন