এনসিপির অর্থ ও বাণিজ্যবিষয়ক উপকমিটি গঠন, প্রধান আবদুল্লাহ আল আমিন
দলের অর্থনৈতিক নীতি প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা ও বাণিজ্যসংশ্লিষ্ট কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে অর্থ ও বাণিজ্যবিষয়ক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নবগঠিত এ কমিটির প্রধান করা হয়েছে সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনকে।
বুধবার (২৮ অক্টোবর) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে উপকমিটিটি গঠন করা হয়। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনের কথা উল্লেখ রয়েছে।
কমিটিতে শিল্প ও বাণিজ্যবিষয়ক উপপ্রধান হিসেবে মাহবুব আলম এবং অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপপ্রধান হিসেবে এস এম সাইফ মোতাফিজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপকমিটির সদস্য হিসেবে রয়েছেন তারেক এ আদেল, ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সাঞ্জতা বুশরা মিশমা, ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, আবদুল্লাহ আল ফয়সাল, মাজেদুল ইসলাম (মাজেদ), সাইফুল ইসলাম সাইফ, আবদুল্লাহিল মামুন নিলয়, তৌহিদ হোসেন, আবদুল মালাফ, কাজী ফখরুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ার জাহান।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থনীতি, আর্থিক ব্যবস্থাপনা, বাণিজ্যিক খাত এবং জাতীয় অর্থনীতি ও বাণিজ্যসংক্রান্ত বিষয়ে দলের কার্যক্রম আরও সমন্বিত, কার্যকর ও সময়োপযোগী করতে এ উপকমিটি কাজ করবে।
বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন