বি পি নিউজ ২৪

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রুবেল হোসেনের তৈরী খাবার বিতরন

বর্নাঢ্য র‍্যালী, ফ্রী মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির পর এবার ৫০০ শত অসহায়, গরীব ও নিম্ম আয়ের কর্মজীবী ও শ্রমজীবী মানুষের মাঝে তৈরী খাবার বিতরন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন। 

৩০ অক্টোবর শুক্রবার বাদ জুমা শিবু মার্কেট, দরগাবাড়ী, লামাপাড়া, রামারবাগ, কুতুবাইলসহ আশেপাশে এলাকায় এসব খাবার বিতরন করা হয়।

এদিন দুপুর আড়াইটায় যুবদলনেতা রুবেল হোসেন ঢাকা নারায়ণগঞ্জ লিংকরোডের শিবু মার্কেট এলাকায় রিকশাচালক, ভ্যান ড্রাইভার, পথচারী, ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন করে কর্মসূচিটির শুভসূচনা করেন। পরে যুবদলের নেতাকর্মী আশেপাশে এলাকায় ঘুরে ঘুরে নিম্ন আয়ের বিভিন্ন শ্রেনীপেশার মানুষের হাতে খাবার তুলে দেন।

খাবার বিতরন শেষে রুবেল হোসেন সাংবাদিকদের বলেন, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবহিতৈষী কাজ করার নির্দেশনা পেয়েছি জেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে। তারই ধারাবাহিকতায় ৪ র্থ দিনের কর্মসূচি হিসেবে আজকে সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে। এসময় রুবেল তারেক রহমানের নির্দেশে যেকোনো ভালো কাজে ফতুল্লা থানা যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত আছে ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০১ নভেম্বর ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রুবেল হোসেনের তৈরী খাবার বিতরন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

বর্নাঢ্য র‍্যালী, ফ্রী মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির পর এবার ৫০০ শত অসহায়, গরীব ও নিম্ম আয়ের কর্মজীবী ও শ্রমজীবী মানুষের মাঝে তৈরী খাবার বিতরন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন। 

৩০ অক্টোবর শুক্রবার বাদ জুমা শিবু মার্কেট, দরগাবাড়ী, লামাপাড়া, রামারবাগ, কুতুবাইলসহ আশেপাশে এলাকায় এসব খাবার বিতরন করা হয়।

এদিন দুপুর আড়াইটায় যুবদলনেতা রুবেল হোসেন ঢাকা নারায়ণগঞ্জ লিংকরোডের শিবু মার্কেট এলাকায় রিকশাচালক, ভ্যান ড্রাইভার, পথচারী, ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন করে কর্মসূচিটির শুভসূচনা করেন। পরে যুবদলের নেতাকর্মী আশেপাশে এলাকায় ঘুরে ঘুরে নিম্ন আয়ের বিভিন্ন শ্রেনীপেশার মানুষের হাতে খাবার তুলে দেন।

খাবার বিতরন শেষে রুবেল হোসেন সাংবাদিকদের বলেন, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবহিতৈষী কাজ করার নির্দেশনা পেয়েছি জেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে। তারই ধারাবাহিকতায় ৪ র্থ দিনের কর্মসূচি হিসেবে আজকে সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে। এসময় রুবেল তারেক রহমানের নির্দেশে যেকোনো ভালো কাজে ফতুল্লা থানা যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত আছে ঘোষণা দেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ