বি পি নিউজ ২৪

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মাঠে খেলাফত মজলিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মাঠে খেলাফত মজলিস

এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের মানববন্ধন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এলপিজি গ্যাসের দাম বাড়ানোকে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ হিসেবে উল্লেখ করে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। এ দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে সংগঠনটির মহানগর শাখা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় চাষাঢ়ার শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে এলপিজি গ্যাসের দাম একবারে ২২৩ টাকা বাড়ানোয় ভোক্তাদের ওপর নতুন করে আর্থিক চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বারবার দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটার নীতি বন্ধ করতে হবে।

গ্যাসের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে সিরাজুল মামুন বলেন, মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে এলপিজির দাম নির্ধারণ করা প্রয়োজন। তিনি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে সহনীয় পর্যায়ে দাম পুনর্নির্ধারণের আহ্বান জানান।

এ সময় চলমান শ্রমিক আন্দোলনের প্রতিও সংহতি প্রকাশ করেন তিনি। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শাহ আলম, ইলিয়াস আহমদ, মুফতী শেখ শাব্বীর আহমাদ, খন্দকার হাফেজ আওলাদ, কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, প্রভাষক মাইদুল ইসলাম, হাফেজ মাওলানা ফরিদুজ্জামান, আব্বাস সিকদার, আবুবকর সিদ্দীক, মাওলানা শরীফ মাহমুদ, মুফতী তৌফিক বিন হারিছ, মুহাম্মদ শাহনেওয়াজ ও রিফাত আহমদ সাজিদ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মাঠে খেলাফত মজলিস

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ