ফতুল্লায় মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, উত্তপ্ত লিংক রোড
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের সড়ক অবরোধ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল পৌনে ৩টার দিকে শ্রমিকেরা লিংক রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল সোয়া ৪টার দিকে পরিস্থিতির অবনতি ঘটে এবং সংঘর্ষ শুরু হয়। এ সময় আন্দোলনকারীদের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে অগ্রসর হওয়া ঠেকাতে পুলিশ তাঁদের নারায়ণগঞ্জ শহরের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা বাড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।
শ্রমিকদের আন্দোলন ঘিরে সড়কে উত্তেজনার পাশাপাশি রাজনৈতিক তৎপরতাও দেখা যায়। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের পাশের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা অবস্থান নেন।
এর আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগের দিন সোমবারও একই দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। প্রশাসনের আশ্বাসের পর বিকেল ৫টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। মঙ্গলবার সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেলের দিকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন