বি পি নিউজ ২৪

পুলিশের ব্যারিকেড ভেঙে ফের লিংক রোডে শ্রমিকদের অবরোধ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুলিশের ব্যারিকেড ভেঙে ফের লিংক রোডে শ্রমিকদের অবরোধ

পুলিশের ব্যারিকেড ভেঙে ফের লিংক রোডে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ঘিরে দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের পর ফতুল্লার শিবু মার্কেট এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে তারা মূল সড়কে উঠে আসেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকদের সড়কে নামতে দেখা যায়নি। তবে বেলা পৌনে ৩টার দিকে পরিস্থিতির পরিবর্তন ঘটে। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মানবঢাল তৈরি করে শ্রমিকদের আটকে রাখার চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে তারা সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।

জেলা পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপার নাম প্রকাশ না করার শর্তে জানান, সকাল থেকে শ্রমিকরা আন্দোলনে না নামলেও দুপুরের পর তারা সড়কে আসেন। তাদের শান্ত করার চেষ্টা করা হলেও পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকরা মূল সড়কে উঠে পড়েন।

বিক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিবু মার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির অন্তত চার প্লাটুন সদস্যও দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর থাকলেও এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে শ্রমিকদের আন্দোলন ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের অবস্থান দেখা যায়। চাষাঢ়ায় বিকেএমইএর কার্যালয়ের সামনেও পুলিশ মোতায়েন ছিল।

অন্যদিকে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল করতে এবং শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পুলিশের ব্যারিকেড ভেঙে ফের লিংক রোডে শ্রমিকদের অবরোধ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ