বি পি নিউজ ২৪

অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসাধীন সোহেল মাহামুদ, চাইলেন সবার দোয়া

নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহামুদ অসুস্থ হয়ে বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। এ সময় তিনি দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

জানা যায়, এর আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন তিনি। তবে পরবর্তীতে আবারও শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে, তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমেও দোয়া ও শুভকামনা জানাচ্ছেন অনেকে।

সোহেল মাহামুদ সকলের কাছে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসাধীন সোহেল মাহামুদ, চাইলেন সবার দোয়া

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহামুদ অসুস্থ হয়ে বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। এ সময় তিনি দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

জানা যায়, এর আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন তিনি। তবে পরবর্তীতে আবারও শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে, তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমেও দোয়া ও শুভকামনা জানাচ্ছেন অনেকে।

সোহেল মাহামুদ সকলের কাছে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ