নারায়ণগঞ্জের আলীরটেক এলাকায় আজ ১৯ এপ্রিল রবিবার এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
বালুচর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-এর উদ্যোগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাম্পটি পরিচালিত হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। বিশেষ করে রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও সহকারী প্রধান শিক্ষক আলী আকবর ও সহকারী শিক্ষক আতাউর রহমান সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন