রাজধানীর ধানমন্ডিতে এক ব্যবসায়ীকে মোবাইল ফোনে হুমকি ও চাঁদা দাবির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা যায়, ভুক্তভোগী মিন্টু মাদবর ১৮ এপ্রিল ২০২৬ তারিখে ধানমন্ডি থানায় একটি জিডি (নং: ১০৫১) দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত সারোয়ার ও কামরুল মজুমদারের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল এবং বিভিন্ন সময় তাদের সঙ্গে যোগাযোগও ছিল।
অভিযোগে বলা হয়, গত ৪ মার্চ ২০২৬ সকালে সারোয়ার তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তার মাধ্যমে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। একইসঙ্গে অপর অভিযুক্ত কামরুল মজুমদার ভুক্তভোগীর বাসার নিচে এসে দারোয়ানের কাছে তাকে নিয়ে নানা ধরনের হুমকি দেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
ধানমন্ডি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন