বি পি নিউজ ২৪

তোলারাম-মহিলা কলেজে ভর্তিচ্ছুদের সহায়তায় জাতীয় ছাত্রশক্তি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তোলারাম-মহিলা কলেজে ভর্তিচ্ছুদের সহায়তায় জাতীয় ছাত্রশক্তি

সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও সরকারি তোলারাম কলেজ শাখা।

ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, তথ্য সহায়তা এবং নানা জটিলতা সমাধানে সংগঠনটির নেতাকর্মীরা সরাসরি সহযোগিতা করছেন। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাতীয় ছাত্রশক্তির নেতারা জানান, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের ভোগান্তি কমানো এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

তোলারাম-মহিলা কলেজে ভর্তিচ্ছুদের সহায়তায় জাতীয় ছাত্রশক্তি

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও সরকারি তোলারাম কলেজ শাখা।

ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, তথ্য সহায়তা এবং নানা জটিলতা সমাধানে সংগঠনটির নেতাকর্মীরা সরাসরি সহযোগিতা করছেন। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাতীয় ছাত্রশক্তির নেতারা জানান, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের ভোগান্তি কমানো এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ