বি পি নিউজ ২৪

বিএনপির প্রতিটি কর্মীকেই সর্বোচ্চ সম্মান দিতে চাই: রাজীব

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপির প্রতিটি কর্মীকেই সর্বোচ্চ সম্মান দিতে চাই: রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, জাতীয়তাবাদী প্রতিটি কর্মীকে সাধ্যমতো সর্বোচ্চ সম্মান দেওয়ার মানসিকতা বিএনপির রয়েছে। সংগঠনের পক্ষ থেকে কারও মূল্যায়নের ঘাটতি নেই বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের কালাবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে জেলা ও মহানগর জাসাস আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

রাজীব বলেন, প্রশিক্ষিত কর্মীরাই একটি দলের প্রাণ। দক্ষ ও আদর্শবান কর্মী গড়ে তুলতে এ ধরনের কর্মী সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সাংগঠনিক সংস্কৃতি থেকে অনেকটাই দূরে সরে যাওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এমন কর্মী সভা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সহায়ক হবে। এজন্য তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান।

রাজীব আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি ও নেতাকর্মীদের মধ্যে যে আন্তরিক সম্পর্ক থাকা প্রয়োজন, অনেক ক্ষেত্রে তা কমে গেছে। এর ফলে কিছু নেতাকর্মীর মধ্যে হতাশা তৈরি হয়েছে।

তিনি বলেন, অনেকেই অভিযোগ করেন জেলা ও মহানগর বিএনপি সব কর্মসূচিতে সবাইকে আমন্ত্রণ জানায় না। তবে বিষয়টি পুরোপুরি সঠিক নয়। প্রতিটি কর্মসূচিতে জাসাসসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, কিছু অভিমান বা অনুযোগ থাকতেই পারে, তবে সংগঠনের পক্ষ থেকে কারও মূল্যায়নের অভাব নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে যথাসাধ্য সম্মান দেওয়ার চেষ্টা করা হয়।

‘শহীদ জিয়া হল’ প্রসঙ্গে রাজীব বলেন, এটি নারায়ণগঞ্জবাসীর আবেগের সঙ্গে জড়িত একটি বিষয়। ব্যক্তিগতভাবে কিছু করার সুযোগ না থাকলেও জেলা পরিষদ প্রশাসক এ বিষয়ে উদ্যোগ নেবেন এবং খুব দ্রুতই জিয়া হল আগের রূপে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান। উদ্বোধক ছিলেন জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

বিএনপির প্রতিটি কর্মীকেই সর্বোচ্চ সম্মান দিতে চাই: রাজীব

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ