বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে অ'স্ত্রের মুখে জিম্মি করে নগদের অফিসে লুট, ক্ষতি প্রায় কোটি টাকা

প্রকাশ : ০২ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে অ'স্ত্রের মুখে জিম্মি করে নগদের অফিসে লুট, ক্ষতি প্রায় কোটি টাকা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের একটি ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ডিস্ট্রিবিউটর।

শনিবার (২ মে) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় জালাল টাওয়ারে অবস্থিত নগদের ডিস্ট্রিবিউটর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, সকাল ৯টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল শর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। তারা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে আহত করে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা ড্রয়ারে থাকা নগদ সাত লাখ টাকা, পাঁচটি দামি মোবাইল ফোন এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ডিস্ট্রিবিউটর আল আমিন বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০২ মে ২০২৬

সোনারগাঁয়ে অ'স্ত্রের মুখে জিম্মি করে নগদের অফিসে লুট, ক্ষতি প্রায় কোটি টাকা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের একটি ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ডিস্ট্রিবিউটর।

শনিবার (২ মে) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় জালাল টাওয়ারে অবস্থিত নগদের ডিস্ট্রিবিউটর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, সকাল ৯টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল শর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। তারা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে আহত করে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা ড্রয়ারে থাকা নগদ সাত লাখ টাকা, পাঁচটি দামি মোবাইল ফোন এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ডিস্ট্রিবিউটর আল আমিন বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ