বি পি নিউজ ২৪

ত্বকী হ'ত্যা মা'মলায় রি'মান্ড শেষে আবারও কা'রাগারে আজমেরী ওসমানের গাড়িচালক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ত্বকী হ'ত্যা মা'মলায় রি'মান্ড শেষে আবারও কা'রাগারে আজমেরী ওসমানের গাড়িচালক

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় রিমান্ড শেষে আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে পুনরায় কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৬ জুন) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

আদালত সূত্রে জানা যায়, রিমান্ডকালীন সময়ে জামশেদ শেখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা বললেও পরে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় হাজির করা হলে তিনি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ জুন ওই রিমান্ড অনুমোদন দেওয়া হয়। তবে তদন্ত কর্মকর্তার ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে তাকে রিমান্ডে নেওয়া সম্ভব হয়নি। পরে সময় বৃদ্ধির আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকা থেকে র‌্যাব-১১ অভিযান চালিয়ে জামশেদ শেখকে গ্রেপ্তার করে। এর আগে এক দফায় রিমান্ডে নেওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৭ জুন ২০২৬

ত্বকী হ'ত্যা মা'মলায় রি'মান্ড শেষে আবারও কা'রাগারে আজমেরী ওসমানের গাড়িচালক

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় রিমান্ড শেষে আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে পুনরায় কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৬ জুন) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

আদালত সূত্রে জানা যায়, রিমান্ডকালীন সময়ে জামশেদ শেখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা বললেও পরে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় হাজির করা হলে তিনি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ জুন ওই রিমান্ড অনুমোদন দেওয়া হয়। তবে তদন্ত কর্মকর্তার ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে তাকে রিমান্ডে নেওয়া সম্ভব হয়নি। পরে সময় বৃদ্ধির আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকা থেকে র‌্যাব-১১ অভিযান চালিয়ে জামশেদ শেখকে গ্রেপ্তার করে। এর আগে এক দফায় রিমান্ডে নেওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ